• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ধামইরহাটে এসএসসি পরীক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

দিনকাল বিডি / ১৬১ Time View
প্রকাশঃ বুধবার, ২২ মার্চ, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ‘ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়’এর এসএসসি পরীক্ষার্থী ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-পুরুস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানে ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২২ মার্চ সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর মেয়র মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াছমিন, প্যানেল মেয়র মেহেদী হাসান, কাউন্সিলর আলতাব হোসেন, একরামুল হক, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২২ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ১৩টি ইভেন্টে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ এবং বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৩ জন শিক্ষককে বিদায় সংবর্ধণা প্রদান করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category