• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

ধামইরহাটে এসিআই মটরস্ এর বার্ষিক সার্ভিস ক্যাম্পেইন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ২০৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে এসিআই মটরস এর বার্ষিক সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারেও গ্রাহকদের সেবা প্রদানের লক্ষে এসিআই মটরস আয়োজন করে বার্ষিক সার্ভিস ক্যাম্পেইন ও মত বিনিময় সভা। ক্যাম্পেইন উপলক্ষে গতকাল উপজেলার তালঝাড়ি ফুটবল মাঠে এসিআই মটরস ’র নওগাঁ এরিয়ার এরিয়া প্রধান মো. রাজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরস এর রিজিওনাল সেলস ম্যানেজার জনাব মাহফুজার রহমান। এ সময় এস.ও আব্দুল খলিল, ডিলার মো. আরাফাত হোসেন মিম, ও সাদেকুল ইসলামসহ কোম্পানীর বিভিন্ন কর্মকর্তাগণ, বিভিন্ন ডিলার, গ্রাহক ও শুভানুধ্যায়ীগণসহ প্রায় সাড়ে ৩শ জন গ্রাহক উপস্থিত ছিলেন। সেখানে নতুন সোনালিকা ১০টি ট্রাক্টর ডেলিভারী দেওয়া হয় এবং ক্যাম্পেইনে আগত গ্রাহকদের প্রি সিজনাল সার্ভিস, ফ্রি স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সব শেষে গেম শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category