• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ধামইরহাটে দূর্নীতি প্রতিরোধ কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে

দিনকাল বিডি ২৪ / ২৮৫ Time View
প্রকাশঃ সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ৬ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ধামইরহাট উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারি অধ্যাপক (অব.) হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু হাসান।

বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ দূর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ নওশাদ আলী ও উপ-সহকারী পরিচালক মো. আল মামুন। রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ কামরুল আহসান এর অনুমোদিত ধামইরহাট দুর্নীতি প্রতিরোধ কমিটির পুনর্গঠন পত্র ৯ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসান।

সহকারি অধ্যাপক (অব.) মোঃ হাবিবুর রহমান কে সভাপতি ও মো. তৈমুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন বিভাগীয় দুর্নীতি দমন কর্মকর্তা ও বিভাগীঢ কমিশনার মো. কামরুল আহসান। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান কমিটির সদস্যের উদ্দেশ্যে বলেন, ‘কমিটির সকল সদস্যকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, শুধুমাত্র সম্মান অর্জনের জন্য কমিটিতে নাম দিয়ে দায়িত্বে¡ অবহেলা করা যাবে ন।’ তিনি দায়িত্ব পালনের সার্বিক সহযোগিতার ও আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, অনুমোদিত এই কমিটি তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category