• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

ধামইরহাটে নওগাঁ জেলা প্রশাসকের পূজামন্ডপ পরিদর্শন

দিনকাল বিডি ২৪ / ১০১ Time View
প্রকাশঃ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে শারদীয় দূর্গাপূজায় গৃহীত নিরাপত্তাব্যবস্থা তদারকী করতে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। ১০ অক্টোবর সন্ধায় উপজেলার পৌর এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শিব মন্দির, বারোয়ারী এবং টিএন্ডটি সার্বজনিন দূর্গা মন্দির পরিদর্শন করেন তিনি।
এ সময় স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভারপ্রাপ্ত উপপরিচালক মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সৈকত ইসলাম, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, তথ্য সেবা কর্মকর্তা ইসতিকা আফরিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এবারে উপজেলা ৮টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ৩০টি মন্দিরে শারদীয় দূর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মন্দিরে পূজা যেন নিবিগ্নে উদযাপন করতে পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ভুমিকা পালন করবে বলে জানান নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category