• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

ধামইরহাটে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের যৌথ উদ্যোগে অগ্নি নির্বাপন প্রশিক্ষন মহড়া

দিনকাল বিডি / ১৫৬ Time View
প্রকাশঃ শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের যৌথ উদ্যোগে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল বেলা ১১ টায় থানা চত্বরে বিভিন্ন সময়ে আকস্মিক অগ্নিকান্ডে বিচলিত না হয়ে কিভাবে সহজেই আগুন নেভানো যায়, সে বিষয়ে কৌশলগত প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় প্রশিক্ষণ মহড়া পরিচালনা করেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কাজী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সাব অফিসার মোঃ ছয়ফুল ইসলাম ও লিডার শফিউল ইসলাম। অগ্নি নির্বাপন কৌশলগত প্রশিক্ষণে অংশ নেন ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আব্দুল গনি, সাব ইন্সপেক্টর আব্দুল মমিন, মাসুদ রানা, মোকারম হোসেনসহ সকল ফোর্সসহ গৃহিনী নাসিমা পারভীন প্রমুখ। জনসচেতনতা বৃদ্ধিতে প্রতি শনিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও গুরুত্বপ‚র্ণ স্থানে এই অগ্নি নির্বাপন মহড়া পরিচালিত হয়ে থাকে বলে সাব অফিসার ছয়ফুল ইসলাম জানান। এই কার্যক্রম কে আরও বেগবান করতে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের যৌথ উদ্যোগে গ্রাম পর্যায়েও এই মহড়া পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category