• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ধামইরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরনে স্মরণসভা

দিনকাল বিডি ২৪ / ১৩৪ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজের উদ্যোগে, ‘শহিদ বায়েজিদ বোস্তামিসহ বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে’ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর দুপুরে কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের সহকারি অধ্যাপক মোশফেকা খানম, প্রভাষক শামীমুল হাসান, নওশাদ হোসেন হ্যাপী, এম এ হোসাইন, সঞ্চালক হারুন আল রশীদ, শহীদ বায়েজিদ বোস্তামির মা রেনুয়ারা বেগম, বোন উম্মে সালমা, ছাত্র প্রতিনিধি আলমগীর হোসেন আরাফ, মোঃ রিফাতুল হাসান চৌধুরি সৈকত, সাজিদ বিল্লাহ, মোঃ ফয়সল আহমেদ, সৌধ সরকারসহ স্থানীয় গনমাধ্যমকর্মী ও কলেজের বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন দেশবাসীকে বৈষম্য ও ফ্যাসিবাদের জিঞ্জির থেকে মুক্ত করেছে। এই লড়াই সংগ্রামে ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজের প্রাক্তান শিক্ষার্থী বায়েজিদ বোস্তামিসহ সকল শহিদ ও আহতদের পরিবারকে যথাযথ মর্যাদা, পুনর্বাসন ও দোষিদের দ্রæত বিচার নিশ্চিত করতে হবে। এ সময় তিনি শহীদ বায়েজিদ বোস্তামির মা ও বোনকে আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং তাদের পরিবারের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সবশেষে শহিদ এবং আহতদের জন্য বিশেষ ও দোয়া মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category