• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ধামইরহাটে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে গোলাম কিবরিয়

দিনকাল বিডি / ২৩৩ Time View
প্রকাশঃ সোমবার, ১০ অক্টোবর, ২০২২

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে জন্ম ও মৃত্যু নিবন্ধনে ৪ ক্যাটাগরিতেই প্রথম স্থান অধিকার করেছে জাহানপুর ইউনিয়ন পরিষদ। ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই কর্মকান্ডে গত সপ্তাহে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলার শ্রেষ্ঠ সচিব বিমান কুমার মন্ডল, শ্রেষ্ঠ হিসাব সহকারী শারমিন সুলতানা ও গৌছুল আজম শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হয়েছেন। ৪টি ক্যাটাগরির সবকটিতেই ১ম স্থান অধিকার করেছেন জাহানপুর ইউনিয়ন পরিষদ। জেলা পর্যায় থেকে প্রতি ৩ মাসে এই ফলাফল ঘোষিত হয়।
এমন সাফল্যে ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, মুলত একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই সবকিছু নয়, পরিষদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় পারে একটি বড় সাফল্য এনে দিতে, যার ফলাফল আমার পেয়েছি, জাহানপুর ইউনিয়ন পরিষদ সব সময় সেবা দিয়ে এগিয়ে যেতে চায়।’
উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, ‘জাহানপুর ইউনিয়ন ৪টি ক্যাটাগরিতেই ১ম হয়ে তারা প্রশংসার দাবী রাখে, এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক এবং অন্যান্য ইউনিয়ন পরিষদও তাদের প্রচেষ্টা চালাবে এমনটাই প্রত্যাশা করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category