• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

ধামইরহাটে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি তোহা এবং জোহা (২৪) নামের আপন দুই জমজ ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গত সোমবার রাতে উপজেলার জগদ্দল পূর্ব পাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আটক আসামিরা পাশ্ববর্তী জয়পুরহাট জেলার হরিপুর নামক এলাকার আব্দুর রশিদের ছেলে। মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়- গত আগষ্ট মাসের ১৪ তারিখে জমির আইল এর উপরে তাল গাছ রোপণ করেন হরিপুর এলাকার সুলতান আহমেদ নামের এক ব্যক্তি। তার জেরে আসামি তোহা এবং জোহা সুলতান আহমেদকে মাথায় রড দিয়ে আঘাত করে। পরবর্তীতে ১৮ তারিখে আহত অবস্থায় সুলতান আহম্মেদকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. পরী বানু বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র‌্যব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল আসামী তোহা ও জোহাকে ধামইরহাট উপজেলার জগদ্দল এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category