• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ধামইরহাট সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবির ক্যাম্প কমান্ডার সহ জখম- ২

দিনকাল বিডি / ৩১৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট সীমান্তে বস্তাবর শাখাহাটি এলাকায় টহলরত অবস্থায় চোরাকারবারিদের ছুরিকাঘাতে ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মজিবর হোসেন জখম হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর করেছে বিজিবি ব্যাটালিয়ন। এ সময় অপর জখম বিজিবি’র সোর্স তারেক হোসেন (৩০) কে পতœীতলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। ঘটনাস্থল থেকে জখমী বিজিবির সরকারি পোশাক উদ্ধার করেছে বিজিবি এবং ঘটনাস্থলে পর্যাপ্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, পতœীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন,ওসি মোজাম্মেল হক কাজীসহ থানা পুলিশসহ বিজিবি’র উর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় স‚ত্রে জানা যায়,৩ নভেম্বর দিবাগতরাতে বস্তাবর ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার মজিবর হোসেন শাখাহাটি বাজার এলাকায় টহল প্রদান করেন। রাতের কোন এক সময় সম্ভবত রাত তিনটার দিকে চোরাকারবারির সক্রিয় একটি দল বিজিবির নায়েক সুবেদার মজিবর হোসেন ও সোর্স বীরগ্রাম গ্রামের ময়েন উদ্দিনের ছেলে তারেক হোসেন (৩৫)কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে বিষয়টি জানাজানি হলে ১৪ বিজিবি ব্যাটেলিয়ন গুরুত্বর জখম নায়েক সুবেদার মজিবর হোসেনকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হয়।
১৪ বিজিবি র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হামিদ উদ্দিন পিএসসির ঘটনার সত্যতা নিশ্চিত করে ও ঘটনাস্থল পরিদর্শণ করে জানান, আমরা সম্প‚র্ণ ঘটনা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছি তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হবে, এখন সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক আছে, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category