• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ধামইরহাট সীমান্তে ০৪ জন চোরাকারবারীসহ ০৫টি মহিষ আটক

দিনকাল বিডি ২৪ / ১৯২ Time View
প্রকাশঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি ৪ জন চোরাকারবারি সহ ৫ টি ভারতীয় মহিষ আটক করেছে।
০৪ জানুয়ারি ০৮০০ ঘটিকায় বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৪-এস হতে আনুমানিক ০৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলাধীন ধামইরহাট থানার বিহারীনগর এলাকায় অভিযান পরিচালনা করে ০৫টি ভারতীয় মহিষ, ০১টি ইঞ্জিন চালিত ভটভটি গাড়ি, ০৪টি মোবাইলসহ ০৪ জন চোরাকারবারী (ক) মোঃ রাশেদুল ইসলাম(২৬), পিতা-মোঃ খায়রুল ইসলাম, (খ) মোঃ জহুরুল ইসলাম(৪০), পিতা-মোঃ মেহের আলী, গ্রাম-জোতমাহমুদপুর (গ) মোঃ হুমায়ুন কবির(৩৮), পিতা-মৃত গিয়াস উদ্দিন, (ঘ) মোঃ তরিকুল ইসলাম(৩৫), পিতা-মোঃ বেল্লাল হোসেন, গ্রাম-শাহপুর, সকলের থানা-ধামইরহাট এবং জেলা-নওগাঁদেরকে আটক করতে সক্ষম হয়। গবাদিপশুসহ আটককৃত চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সর্বমোট সিজার মূল্য-১৯,২৩,৪০০/- টাকা।

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category