• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নওগাঁয় এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক দুই যুবক, ভ্রাম্যমাণ আদালতের ১৫ দিনের কারাদণ্ড

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬

দিনকাল বিডি নিজস্ব প্রতিবেদন,
নওগাঁয় এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক দুই যুবক, ভ্রাম্যমাণ আদালতের ১৫ দিনের কারাদণ্ড
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় এইচএসসি পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টার অভিযোগে মূল পরীক্ষার্থী ও প্রক্সি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার ৭৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
শনিবার (৪ জুলাই) পোরশা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে বাংলা (আবশ্যিক) পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্তরা হলেন পোরশা উপজেলার বারিন্দা গ্রামের রেজাউল সরদারের ছেলে মো. জাহিদ হাসান (২১) এবং একই উপজেলার গাঙ্গুরিয়া দেওনাপাড়া গ্রামের সময় বর্মনের ছেলে শ্রী বিপ্লব বর্মন (২১)।
পুলিশ ও পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, জাহিদ হাসানের প্রবেশপত্র ব্যবহার করে তার বন্ধু বিপ্লব বর্মন প্রক্সি পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলাকালে দায়িত্বরত শিক্ষকের সন্দেহ হলে তিনি পরীক্ষার্থীর পরিচয় যাচাই করেন। এ সময় তিনি নিজের পরিচয় সম্পর্কে সন্তোষজনক উত্তর দিতে না পারায় বিষয়টি কেন্দ্রে দায়িত্বরত এসআই (নিঃ) মো. জিয়াউর রহমানকে জানানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপ্লব বর্মন স্বীকার করেন যে, তিনি বন্ধু জাহিদ হাসানের পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে এসেছেন। পরে থানা পুলিশ ও পরীক্ষা কমিটির সদস্যদের সহায়তায় মোবাইল ফোনে খবর দিলে মূল পরীক্ষার্থী জাহিদ হাসান কেন্দ্রে উপস্থিত হন এবং তিনিও ঘটনার সত্যতা স্বীকার করেন। এরপর পুলিশ তাকে আটক করে।
ঘটনার খবর পেয়ে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পোরশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছা. নাবিলা ফেরদৌস ঘটনাস্থলে উপস্থিত হন। উপস্থিত সাক্ষীদের বক্তব্য ও ঘটনার সত্যতা যাচাই শেষে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ২০১৮-এর ৩(ক) ও ১৩ ধারা অনুযায়ী উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার ৭৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

পরে দণ্ডপ্রাপ্ত দুজনকে যথাযথ পুলিশ প্রহরায় নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, পরীক্ষায় জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী সাজা প্রদান করেছেন। পরবর্তীতে দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category