• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নওগাঁয় কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব,শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

দিনকাল বিডি ২৪ / ৩১৬ Time View
প্রকাশঃ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

গৌতম কুমার মহন্ত,স্টাফ রিপোর্টারঃ

নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের বিরুদ্ধে ছাত্রীদের অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীসহ অভিভাবকরা ফুসে উঠেছে।১৪ সেপ্টেম্বর রোববার সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অধ্যক্ষের বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।অধ্যক্ষের বিরুদ্ধে মোবাইল ফোনে ছাত্রীদের আপত্তিকর মেসেজ পাঠানো ও অবৈধ সম্পর্ক স্থাপনে চাপ প্রয়োগ এবং ওড়না ছাড়া ছবি চাওয়াসহ অশালীন বক্তব্যের একাধিক স্ক্রিনশট সামাজিক যোগাযোগমামে ছড়িয়ে পড়ে।এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।ফেসবুকে ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায়,অধ্যক্ষ সামসুল হক এক ছাত্রীর সৌন্দর্যের প্রশংসা করে লেখেন,আরো সুন্দর ছবি আছে তোমার।ছাত্রী উত্তরে বলেন,আর নেই স্যার।আমি সুন্দর না।এরপর অধ্যক্ষ লেখেন,আছে আছে, ওড়না ছাড়া।ছাত্রী বারবার অস্বীকার করলেও তিনি বলেন,কলেজে দেখেছি তো।এমন কথোপকথনের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিতর্ক তৈরি হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী জানায়,দুই বছর আগে বিএমসি মহিলা কলেজে অধ্যক্ষ থাকাকালীন অধ্যাপক সামসুল হক তার সঙ্গে ফেসবুকে যুক্ত হন।ওই ছাত্রী দাবী করে,ফেসবুকে তার ছবিতে অশালীন মন্তব্য করতেন এবং ওড়না ছাড়া ছবি চেয়ে ছিলেন এই অধ্যাপক।ওই সময় ভয়ে সে চুপ ছিল,কিন্তু এখন অন্য ছাত্রীদের স্ক্রিনশট ভাইরাল হওয়ায় সে প্রতিবাদ করছে।আপর স্ক্রিনশটে দেখা যায়,গত ১৮ ফেব্রুয়ারি রাতে অধ্যক্ষ এক ছাত্রীকে লেখেন, নতুন বউ সাজে দেখা করলে না?, এবং তার সৌন্দর্য নিয়ে অশালীন মন্তব্য করেন।অর্থনীতি বিভাগের ওই শিক্ষার্থী জানায়,অধ্যক্ষ প্রায় ব্যক্তিগতভাবে তার সাথে দেখা করতে চাইতেন।তার সঙ্গে দেখা না করায় তাকে কলেজের সাংস্কৃতিক কার্যক্রম থেকে বাদ দেয়াসহ টিসি দিয়ে কলেজ থেকে বেড় করে দেয়ার হুমকি দেয়।অভিভাবক লিপি বেগম বলেন,একজন শিক্ষকের এমন নোংরা মানসিকতা মেনে নেয়া যায়না।দ্রুত ওই অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান এই অভিভাবক।এবিষয়ে অধ্যক্ষ সামসুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন,নওগাঁ জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মিজানুর রহমান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আরমান হোসেন,শিক্ষার্থী সাদনান সাকিব,শহীদ ফাহমিনের মা কাজী লুলুন মাখমিম (শিল্পী),কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুনায়েদ হোসেন জুন অভিভাবক গোলাম রসুলসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে দ্রুত স্ক্রিনশট গুলো যাচাই করে অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category