• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা নওগাঁর মান্দায় আইনজীবীর বসতভিটা দখলের চেষ্টা, আদালতে মামলা রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁর মহাদেবপুরে পাইলস অপারেশনে নারীর মৃত্যু: আল-মদিনা হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক সিলগালা চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

নওগাঁয় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার: ৪ চালকের জরিমানা

দিনকাল বিডি ২৪ / ৩৮ Time View
প্রকাশঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৪টি পরিবহনের চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দকৃত হাইড্রোলিক হর্নগুলো ধ্বংস করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় নওগাঁ সদরের বরুনকান্দি বাইপাস এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান।
জানা যায়, অননুমোদিত মানমাত্রার শব্দ সৃষ্টি করায় ৪টি গাড়ির চালকের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তাদের মোট ৪ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করা হয়। পাশাপাশি গাড়িগুলো থেকে হাইড্রোলিক হর্ন খুলে নিয়ে জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানের সময় চালক ও পথচারীদের মাঝে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন পরিবহনের গায়ে শব্দদূষণ বিরোধী সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেন সংশ্লিষ্টরা।
এ ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল।
পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন, জনস্বার্থে ও পরিবেশ দূষণ রোধে প্রশাসনের এ ধরনের মোবাইল কোর্ট এবং সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category