• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

নওগাঁয় ‘পঞ্চকবির প্রভাঃ আলো ও সুরের সন্ধ্যায়’

দিনকাল বিডি / ১৯৩ Time View
প্রকাশঃ শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ বাংলা সাহিত্য ও সংগীতের পঞ্চকবি—রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেন এর প্রতি শ্রদ্ধা জানিয়ে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে এক মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারের হলরুমে ‘একুশে পরিষদ নওগাঁ’-র আয়োজনে অনুষ্ঠিত হয় “পঞ্চকবির প্রভাঃ আলো ও সুরের সন্ধ্যায়” শীর্ষক এ অনুষ্ঠান।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট ডি. এম. আব্দুল বারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম এস এম আহনাফ নূর রাহী এবং সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক রণজিৎ কুমার পাল।
তিন ঘণ্টাব্যাপী এ আয়োজনে একক ও দলীয় পরিবেশনায় পঞ্চকবির গান ও রচনাবলি দর্শকদের আবেগে ভাসিয়ে তোলে। সম্মেলক গানগুলো পরিচালনা করেন সম্পা ভট্টাচার্য, বিপুল কুমার ও অপূর্ব কুমার। তবলায় ছিলেন রণজিৎ কুমার পাল, সঞ্জয় কুমার পাল এবং এ কে এম সামসুজ্জোহা। কিবোর্ডে সংগীতায়োজনে ছিলেন রাজেশ ভট্টাচার্য।
উপচে পড়া দর্শক-শ্রোতার উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল ছিল প্রাণময় ও উৎসবমুখর। পঞ্চকবির সৃষ্টিকে কেন্দ্র করে আবৃত্তি, গান ও আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানে সৃষ্টি হয় এক অনন্য সাংস্কৃতিক আবহ।
অনুষ্ঠানে একুশে পরিষদ নওগাঁর কার্যকরী ও সাধারণ সদস্যবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও সংগীতানুরাগীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category