• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম:
বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন, বালক বিভাগে মনিগ্রাম ও বালিকা বিভাগে জয়গুন্নেছা চ্যাম্পিয়ন, পুরস্কার দিলেন ইউএনও-অতিথিরা রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত আয়োজনে শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ নাটোরের সিংড়ায় স্ত্রী ও সন্তানের হাতে মাছ ব্যবসায়ি খুন নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের শেরপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ী আলাদীপুর ইউনিয়নে দায়িত্ব গ্রহণ করলেন। প্যানেল চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন।। নওগাঁর আত্রাইয়ে নবাগত ইউএনও মো. মনিরুজ্জামান-এর যোগদান রানীনগরে অবৈধ ইটভাটায় অভিযান ৩ লক্ষ টাকা জরিমানা আদায় রাণীনগরে ধানের বাজারে ধস: দিশেহারা কৃষক, দুষছেন বৈরী আবহাওয়া ও বিদ্যুৎ বিভ্রাটকে

নওগাঁয় মান্দায় ‘কাব্য কথন’ আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৯ Time View
প্রকাশঃ শনিবার, ২ মে, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি
শিল্পের প্রসারে ‘কাব্য কথন’ শীর্ষক এক ব্যতিক্রমী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আবৃত্তির নতুন শাখা
চালুর লক্ষ্যে এ আয়োজন করা হয়।
শনিবার (২ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায়
সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান
সাথী।
কর্মশালায় বক্তারা প্রমিত বাংলা উচ্চারণের ওপর গুরুত্বারোপ করে বলেন, ভাষার সঠিক
সৌন্দর্য রক্ষায় শুদ্ধ উচ্চারণের কোনো বিকল্প নেই। এটি কেবল আবৃত্তি শিল্পীদের
জন্যই নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।
বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে পডকাস্ট ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবৃত্তি
শিল্পীদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলেও তারা উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও আখতার জাহান সাথী বলেন, ‘বাংলা ভাষার গুরুত্ব ও সঠিক
ব্যবহার সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতেই আমাদের এ আয়োজন। আমরা
চাই আগামী প্রজন্ম যেন প্রমিত উচ্চারণে কথা বলতে পারে এবং বাংলা
সাহিত্যের রস আস্বাদন করতে পারে।’
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা কবিতা আবৃত্তি করেন এবং প্রশাসনের এ উদ্যোগের
প্রশংসা করেন। কর্মশালায় কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও
এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category