• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

নওগাঁয় স্ত্রীর লাঠির আঘাতে বৃদ্ধ স্বামীর মৃত্যুর অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ৫৬৩ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

গৌতম কুমার মহন্ত,স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর মান্দায় পারিবারিক কলহের জেরে বাকবিতন্ডায় জরিয়ে পরায় স্ত্রী’র লাঠির আঘাতে এক বৃদ্ধ স্বামীর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে।১৫ অক্টোবর বুধবার দুপুর দেড় টার দিকে উপজেলার কাশোপাড়া ইউনিয়নের জাফরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটেছে।বৃদ্ধ তফির উদ্দিন ওই গ্রামের মৃত চান্দা মন্ডলের পুত্র। স্থানীয়রা জানান, প্রায় দিনই দ্বিতীয় স্ত্রী জাহানারা বেগমের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে বৃদ্ধ স্বামী তফির উদ্দিনের (৬৫) বাকবিতন্ডা ও ঝগড়া বিবাদ হতো।বিগত দিনের মতো এদিনও তাদের মধ্যে ঝগড়া বিবাদ ও বাকবিতন্ডা শুরু হয়।ঝগড়া ও বাকবিতন্ডার এক পর্যায়ে দ্বিতীয় স্ত্রী জাহানারা বেগম তার বৃদ্ধ স্বামী তফির উদ্দিনের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।বৃদ্ধর স্ত্রীর বিরুদ্ধে ওই অভিযোগ উঠার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবু রায়হান জানান,মৃত ব্যাক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।একারনে প্রাথমিক ভাবে ইউডি মামলা দায়ের করা হয়েছে।তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে এবং সে মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওই পুলিশ অফিসার জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category