• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নওগাঁয় ২৪১ শিশু হামে আক্রান্ত: ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
????????????????????????????????????????????????????????

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলায় হাম ও রুবেলার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ টিকাদান কর্মসূচি ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বর্তমানে জেলায় ২৪১ জন শিশু সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই জরুরি প্রেক্ষাপটে আগামী ২০ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত জেলাজুড়ে হাম-রুবেলা (এমআর) ক্যাম্পেইন পরিচালিত হবে।
বুধবার সকাল ১০ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার ১১টি উপজেলায় মোট ২ হাজার ৫০০টি কেন্দ্রের মাধ্যমে এই বিশাল কর্মসূচি সফল করা হবে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে প্রায় ৭ হাজার শিশুকে এই টিকা প্রদান করা হয়েছে।
সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম বলেন, জেলায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। টিকাটি সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর। কোনো ধরনের গুজবে কান না দিয়ে সন্তানদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দের সঞ্চালনায় সভায় জানানো হয়, নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় গত ২৮ দিনের মধ্যে কোনো শিশু এই টিকা পেয়ে থাকলে তাকে পুনরায় টিকা দেওয়া হবে না। এছাড়া অসুস্থ শিশুদের সুস্থ না হওয়া পর্যন্ত এবং অভিভাবক অনিচ্ছুক হলে জোরপূর্বক টিকা দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে মেডিকেল অফিসার ডা. নুজহাত তাবাসসুম, ডা. নাজিয়া তাসনিম, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট আবু মো. শফিকুল ইসলামসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category