• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ জুন, ২০২৬

মোঃ আব্দুস ছালাম , ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষ্যে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টায় এই সভার আয়োজন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে সভাটি সম্পন্ন হয়।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান। ​প্রধান অতিথির বক্তব্যে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।

শিশুদের সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ভূমিকা অপরিসীম। শিশুদের অপুষ্টি দূরীকরণ এবং অন্ধত্ব প্রতিরোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত কার্যকরী। আত্রাই উপজেলার একটি শিশুও যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

​তিনি আরও বলেন, মাঠপর্যায়ের কর্মী, স্বেচ্ছাসেবী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের আন্তরিক প্রচেষ্টায় এই ক্যাম্পেইন শতভাগ সফল করতে পারবে বলে আমি বিশ্বাস করি। এই কর্মসূচি সফল করতে মা-বাবাদের সচেতন করার পাশাপাশি ব্যাপক প্রচার-প্রচারণা চালানো প্রয়োজন।

সভায় শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ এবং ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা প্রদান করা হয়েছে। ​উক্ত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ রহুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. নিয়ামত আলী বাবু, স্থানীয় গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category