• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম:
আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ দিলেন আলোচিত সাংবাদিক মহসীন-উল হাকিম নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর

নওগাঁর আত্রাইয়ে থানা হবে সাধারণ মানুষের আস্থা ও ভরসার এসপি মোঃতারিকুল ইসলাম

দিনকাল বিডি ২৪ / ৩১০ Time View
প্রকাশঃ সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

​মোঃ আব্দুস সাছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাই থানাকে সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। রবিবার (১১ জানুয়ারি) রাতে আত্রাই থানা আকস্মিকভাবে পরিদর্শনকালে তিনি এই দিকনির্দেশনা প্রদান করেন।

​পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় আগত সেবা প্রার্থীদের সঙ্গে সদাচরণ নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, পুলিশি সেবা পেতে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়। সেবা প্রদানের ক্ষেত্রে গতিশীলতা আনার নির্দেশ দিয়ে তিনি বলেন, মামলা, সাধারণ ডায়েরি (জিডি) ও পুলিশ ক্লিয়ারেন্সের মতো জরুরি সেবাগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে। সাধারণ মানুষ যেন থানায় এসে কাঙ্ক্ষিত সেবা পায় এবং পুলিশি কার্যক্রমে সন্তুষ্ট থাকে, সেটিই আমাদের মূল লক্ষ্য।

​তদন্তাধীন মামলা দ্রুত নিষ্পত্তি এবং মাদকবিরোধী অভিযান জোরদার করার নির্দেশ দিয়ে পুলিশ সুপার আরও বলেন,
​অপরাধ দমনে কোনো আপস নেই। ওয়ারেন্ট তামিল ও কার্যকর টহল জোরদার করার মাধ্যমে এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রতিটি পুলিশ সদস্যকে পেশাদারিত্ব বজায় রেখে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হবে।

​আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়ে বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পুলিশকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং দায়িত্বশীলতার সাথে নিজের ওপর অর্পিত কাজ সম্পন্ন করতে হবে।

​পুলিশ সুপারের এই আকস্মিক পরিদর্শন ও দিকনির্দেশনা প্রসঙ্গে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল করিম বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনাসমূহ আমরা অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছি। আত্রাই থানাকে একটি আদর্শ ও সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

​পরিদর্শনকালে আত্রাই থানার সকল স্তরের অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এসপির এই ঝটিকা সফর এবং কড়া নির্দেশনায় থানার কার্যক্রম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category