• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ২ মাসেও মেলেনি মিজানের সন্ধান: উৎকণ্ঠায় পরিবার

দিনকাল বিডি ২৪ / ৩৪৬ Time View
প্রকাশঃ রবিবার, ৮ মার্চ, ২০২৬

মোঃ আব্দুস ছালাম , ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নিখোঁজ হওয়ার দীর্ঘ দুই মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি মিজানুর আকন্দ (৩৩) নামে এক যুবকের। সন্তানকে ফিরে না পেয়ে তার পরিবারের মাঝে এখন চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

​পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ভোঁপাড়া গ্রামের মনছুর আকন্দের ছেলে মিজানুর আকন্দ গত (১০ জানুয়ারি) ২০২৬ ইং তারিখে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করেও আজ পর্যন্ত তার কোনো হদিস পাননি।

​নিখোঁজ মিজানের পিতা মো. মনছুর আকন্দ জানান, মিজানুর কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। দীর্ঘ সময় ধরে প্রিয় সন্তানের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সবাই ভেঙে পড়েছেন। তাকে ফিরে পেতে তারা এখন দিশেহারা। এ ঘটনায় ইতিপূর্বেই আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
​
​আত্রাই থানার (ওসি) মো. আব্দুল করিম জানান, সাধারণ ডায়েরির সূত্র ধরে পুলিশ নিখোঁজ ওই যুবকের সন্ধানে সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন থানায় তার তথ্য পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category