• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ২৯২ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

​মোঃ আব্দুস সালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

কারিগরি শিক্ষা নিলে, দেশ-বিদেশে কর্ম মিলে—একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলার ডিজিটাল শিক্ষাপ্রতিষ্ঠান বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১২টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এই সমাবেশে গুণগত শিক্ষার বিস্তার, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ, এইচএসসি-বিএমটি শিক্ষাক্রমের নতুন পরীক্ষা পদ্ধতি এবং নম্বর বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​
​কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী-এর সভাপতিত্বে এবং প্রভাষক মোঃ আবু রেজা-এর সঞ্চালনায় অনুষ্ঠানে কারিগরি শিক্ষার ভবিষ্যৎ সম্ভাবনা ও কর্মপরিধি তুলে ধরা হয়। ​প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিভাবকদের প্রতি
​শিক্ষার্থীদের নিয়মিত কলেজে উপস্থিতি নিশ্চিত করতে হবে।
​ক্লাস টেস্ট, কুইজ, অ্যাসাইনমেন্ট ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে ধারাবাহিক মূল্যায়নের ৪০ শতাংশ নম্বর অর্জনে সহায়তা করতে হবে।
​
​সমাবেশে অভিভাবক ও সুধীজনদের মধ্যে বক্তব্য রাখেন রওশন আলী সরদার, লিপু সরদার, সিদ্দিকুর রহমান, আব্দুস সামাদ, মোছা. রোখসানা খাতুন এবং মাহামুদা আক্তার মিনি। এছাড়া শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রভাষক মোঃ জাকিরুল ইসলাম, মোঃ মামুনুর রশিদ ও মোঃ ইদ্রিস আলী।

​বক্তারা প্রতিষ্ঠানটিকে একটি মানসম্মত ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পড়াশোনার পাশাপাশি মেধা ও মনন বিকাশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শারীরিক কসরত এবং রোভার স্কাউটিং কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

​উল্লেখ্য, বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্ব বজায় রেখে চলেছে ​২০১৬ সাল: প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রজেক্টের অধীনে জেলা প্রশাসন কর্তৃক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত। ​২০২২ ও ২০২৬ সাল: জাতীয় শিক্ষা সপ্তাহে জেলার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত।
​ব্যক্তিগত সাফল্য: কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী ২০২২ ও ২০২৩ সালে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং ২০২৪ ও ২০২৬ সালে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category