• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৩৮২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আব্দুস ছলাম , আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে দ্বীপ-চাঁদপুর উত্তর পাড়া জামে মসজিদে জনসাধারণের আয়োজনে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় অত্র মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ‘সহজ কোরআন শিক্ষা’-এর সবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

অভিভাবক সমাবেশে কেন্দ্র সভাপতি মো. ফিরোজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের আত্রাই উপজেলা কর্মকর্তা মো. আকবর হোসেন।

তিনি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে এ ধরনের শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন বলেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের সন্তানদের নিয়মিত কোরআন শিক্ষা কার্যক্রমে উপস্থিত রাখুন এবং বাড়িতে তাদের অনুশীলনে সহযোগিতা করুন। তিনি এ শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত সকল শিক্ষক ও কর্মীবৃন্দের আন্তরিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেনার মাওলানা মো. মাসুম বিল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন শাহাগোলা ও কালিকাপুর ইউনিয়ন কেন্দ্র পরিদর্শক মো. রেজাউল করিম, হাটকালুপাড়া ও আহসান গঞ্জ ইউনিয়নের কেন্দ্র পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক,

৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকরাম হোসেন সরদার, স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক বাবু, সাংবাদিক মো. ওমর ফারুক, মো.আব্দুল মজিদ মল্লিক, মো. এমরান মাহমুদ প্রত্যয়, রাসাদুদ জামান প্রমুখ। পরে ১৩ জনশিক্ষার্থীদের মাঝে কোরআন শরীর বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category