• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা নওগাঁর মান্দায় আইনজীবীর বসতভিটা দখলের চেষ্টা, আদালতে মামলা রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁর মহাদেবপুরে পাইলস অপারেশনে নারীর মৃত্যু: আল-মদিনা হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক সিলগালা চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৪৭ Time View
প্রকাশঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম আর্বিভাব পূর্ণ্যতিথি ‘শুভ জন্মাষ্টমী’ উদযাপন উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, আত্রাই উপজেলা শাখার যৌথ আয়োজনে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বুড়িমাতলা সার্বজনীন মন্দির প্রাঙ্গণে সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আত্রাই শাখার আহ্বায়ক শ্রী উত্তম কুমার প্রামানিক-এর সভাপতিত্বে সদস্য সচিব সজীব কুমার সাহা ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আত্রাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী কেশব কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু। ​

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের আবহমান বাংলার মূল শক্তিই হলো অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতি। সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিময় বাংলাদেশ গঠনে একযোগে কাজ করে যাব এই হোক আজকের দিনের শপথ। সমাজে ন্যায়বিচার ও সম্প্রীতি বজায় রাখতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন,এস এম মঞ্জুরুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম প্রমুখ। আলোচনা সভা শেষে বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category