• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা নওগাঁর মান্দায় আইনজীবীর বসতভিটা দখলের চেষ্টা, আদালতে মামলা রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁর মহাদেবপুরে পাইলস অপারেশনে নারীর মৃত্যু: আল-মদিনা হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক সিলগালা চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে সেভেন স্টার শপিংমলের কক্ষ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ৪২ Time View
প্রকাশঃ বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

মোঃআব্দুস ছালাম ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাই সেভেন স্টার শপিংমলের একটি কক্ষ থেকে মো. সোহেল রানা (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে শপিংমলের ৭ তলার একটি ভাড়া কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

​নিহত সোহেল রানা নওগাঁ সদর উপজেলার দোগাছি (পাথরকুটা) গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে। তিনি স্ত্রীর সঙ্গে ওই শপিংমলের ৭ তলার একটি রুমে ভাড়া থাকতেন। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কক্ষের ভেতর সোহেল রানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করেছে। এটি হত্যা না আত্মহত্যা,

তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ​এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category