• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নওগাঁর আত্রাইয়ে বৃষ্টি হলেই জলাবদ্ধতা দুর্ভোগের শিকার পথচারী ও যাত্রী

দিনকাল বিডি ২৪ / ১২৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-নওগাঁর আত্রাইয়ে নাটোর ও রাজশাহী অভিমুখী সিএনজি স্ট্যান্ডে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

আত্রাই নতুন ব্রিজের দক্ষিণ বাইপাস মোড়ে রয়েছে নাটোর ও রাজশাহী অভিমুখী সিএনজি স্ট্যান্ড। চারমাথার এ রাস্তাটি নির্মাণ করেছে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ। অপরিকল্পিত রাস্তা নির্মাণের ফলে সামান্ন বৃষ্টি হলেই চার মাথার পূর্বদিকে ব্যাপক জলবদ্ধতার সৃষ্টি হয়ে যায়। পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না রেখেই রাস্তাটি নির্মাণ করা হয়েছে।

এ জলাবদ্ধাতার কারনে সিএনজি যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।আত্রাই-নাটোর রুটে সিএনজি চালক পিন্টু বলেন,আমাদের এ স্ট্যান্ড থেকে প্রতিদিন প্রায় অর্ধশতাধিক সিএনজি নাটোর ও রাজশাহী রুটে চলাচল করে থাকে। আর এসব সিএনজির আত্রাইয়ে এটিই নির্ধারিত স্ট্যান্ড।

এ স্ট্যান্ডে জলাবদ্ধতার কারনে আমাদের সিএনজিগুলোতে যাত্রী উঠা নামা অনেক সমস্যা হয়।বিশেষ করে মহিলা যাত্রীদের এ সমস্যাটি আরও প্রকট। অনেক সময় তাদের পোশাক পরিচ্ছদ পানিতে ভিজে নষ্ট হয়ে যায়।

পথচারী উপজেলা পরিষদ ক্যাম্পাস মসজিদের ইমাম হাফেজ আব্দুল মোমিন বলেন,আমরা এদিক দিয়ে পায়ে হেটে চলার সময় যানবাহনের চাকার পানিতে আমাদের পরিধেয় বস্ত্র বিনষ্ট হয়ে যায়।এটি একটি চরম বিড়ম্বনা। এ জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যক্রর পদক্ষেপ গ্রহনের জন্য তিনি আহবান জানান।

এ ব্যাপারে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সাথে কথা হলে তিনি বলেন,বিষয়টি নওগাঁ সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। তারা অল্প সময়ের মধ্যেই এ সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহন করবেন বলে আমাকে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category