• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাই বান্দাই খাড়া হিন্দু ধর্মাবলম্বীদের কালী পুজা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৭৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

মোঃ আব্দুস ছালাম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি,

নওগাঁর আত্রাই বান্দাই খাড়া হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব কালী পুজা ও দীপাবলি উদযাপন করা হয়েছে। এ বছর কালী পুজা ও দীপাবলি এক দিনেই পড়েছে। মন্দিরে গভীর রাত পর্যন্ত মা কালীর আরাধনা চলে। সোমবার সন্ধ্যার সময় সনাতন ধর্মাবলম্বী মানুষ বাড়িতে, উঠানে, বারান্দা সহ সারা বাড়িতে মাটির প্রদীপ, মোমবাতির জ্বালিয়ে দেবতা কে ঘরে বরন করে নেয় । প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা কালী পূজার করে থাকেন। কালী পূজা উপলক্ষে ভক্তরা সারাদিন উপোস থাকার পর রাতে কালী পূজা করে থাকে । দেবী কালী পূজার নানা রকম রীতি প্রচারিত রয়েছে। কালী পূজায় দীর্ঘ সময় ধরে করা হয় । কালী পূজায় বিভিন্ন স্থানে বলিদান এর রীতি ও প্রচলিত আছে। মন্দিরে মন্দিরে, বাড়িতে বাড়িতে হিন্দু ধর্মের মানুষ কালী পূজা করে।
পৃথিবীতে দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য কালী পূজা করা হয়। দেবী কালীর অসংখ্য নামের মধ্যে দক্ষিণ, সিদ্ধ, গুণ্য, ভদ্র, শ্মশান, রক্ষা ও মহাকালী। দেবী কালীর আবির্ভাব হয়েছে অসুরদের যুদ্ধে পরাজিত করার জন্য। দেবতাদের প্রার্থনায় আদ্যাশক্তি ভগবতি পার্বতীর দেহ কোষ দেবী কৌশিকী আর্বির্ভূত হয়। তখন ভগবতী দেবী কৃষ্ণ বর্ণ ধারন করে বলে তার নাম কালী রাখা হয়।

দেবতাদের স্বর্গরাজ্য দখলের উদ্দেশ্যে অসুরেরা যখন তান্ডব চালায় ঠিক তখনই সৃষ্টি হয় দেবী দুর্গার। অসুরের প্রধান রক্ত বীজ ছিল ব্রক্ষার বরপ্রাপ্ত। অসুরের এক ফোটা রক্ত মাটিতে পড়লে সেই রক্ত থেকে জন্ম নেয় একাধিক অসুর। সেই ভয়ংকর পরিস্থিতি মোকাবেলা করতে মা দুর্গার ভ্রু যুগলের মধ্য থেকে জন্ম দেন মা কালী ।

হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, মানুষের মনের মধ্যে সকল অন্ধকার দূর করে, সমাজের অন্ধকার দূর করতে মা কালী সচেষ্ট হতে পারে। শক্তির আরাধনা করতে হবে।একমাএ শক্তিবান মানুষ ই পারে সকল বিপদ থেকে নিজেকে ও পরিবার উদ্ধার করতে। সমাজের সকল খারাপ, অসৎ ও অসামাজিক কাজ কর্ম দূর করার জন্য হিন্দুরা দেবী কালীর আরাধনা করে থাকে। দেবী কালীর পুজা ভক্তি সহকারে ও শ্রদ্ধা সহ সনাতন ধর্মাবলম্বীরা পালন করে থাকেন। কালীপুজা ও দীপাবলি বিশ্বের সব মানুষের মনকে আলোকিত করুন। শুভ দীপাবলি বিশ্বের সকল মানুষের জন্য সুখ আর শান্তি নিয়ে আসুক – এ প্রত্যাশা করে মঙ্গলবার সন্ধ্যায় বিজয় দশমীর কাজ শেষ করে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category