• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নওগাঁর মান্দায় কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

দিনকাল বিডি / ২৪২ Time View
প্রকাশঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর মান্দা উপজেলায় আদিবাসী নারীদের কৃষি প্রযুক্তি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কৃষি অফিসারের সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। তিনি বলেন, “আদিবাসী নারীরা কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন বাড়বে এবং তারা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হবেন।” উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন,“নারীদের সঠিকভাবে ধান রোপণ ও ফসলের রোগবালাই প্রতিরোধে দক্ষ করে তুলতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।”
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ। এছাড়াও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শীমা রানী কর্মকারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে সঠিক পদ্ধতিতে ধান লাগানো, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, ও ফসলের রোগবালাই বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
অপরদিকে, একই দিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বাল্যবিবাহ, যৌতুকপ্রথা, যৌন হয়রানি, নারী নির্যাতন ও নারী ও শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল বলেন,“নারীরা যদি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন, তাহলে সমাজ থেকে বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন অনেকাংশে কমে যাবে।”
গ্রামীণ নারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তারা সমাজের সব শ্রেণির মানুষকে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category