• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

নওগাঁর মান্দায় ট্রাক ছিনতাইয়ের মামলায় প্রধান আসামি কারাগারে

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় চাল উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘রশিদ এগ্রোফুড প্রোডাক্টস লিমিটেড’-এর পৌনে ৮ লাখ টাকার ধানবোঝাই ট্রাক ছিনতাইয়ের মামলায় প্রধান আসামি আব্দুল হান্নান মন্ডলকে (৪৬) জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
নওগাঁর আমলী আদালত-২ এর বিচারক সালমান শুভ এই আদেশ দেন। মামলাটি বর্তমানে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) কোর্টে বিচারাধীন রয়েছে।
কারাগারে পাঠানো প্রধান আসামি আব্দুল হান্নান মন্ডল মান্দা উপজেলার চক কুসুম্বা গ্রামের সাবেদ আলী মন্ডলের ছেলে।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, কুষ্টিয়ার রশিদ এগ্রোফুড প্রোডাক্টস লিমিটেডের ছিনতাইয়ের শিকার হওয়া ওই ট্রাকে ৭ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ২৫০ বস্তা ‘জিরা মিনিকেট’ ধান ছিল। ধান বোঝাই ট্রাকটি নিয়ামতপুর থেকে গন্তব্যে যাওয়ার পথে মান্দার দেলুয়াবাড়ি এলাকায় পৌঁছালে আসামিরা নসিমন ও ভুটভুটি গাড়ি দিয়ে সেটির পথরোধ করে। পরে চালককে জিম্মি করে ফিল্মি স্টাইলে ট্রাকটি কুসুম্বা এলাকায় প্রধান আসামি হান্নানের নিজস্ব ধানের আড়তে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সব ধান আনলোড (খালাস) করে নেয় আসামিরা।
এই ঘটনায় দায়েরকৃত সিআর ৭৪৮/২৫ নম্বর মামলায় দণ্ডবিধির ৩৯২ (ছিনতাই) ধারায় হান্নান, তার দুই ভাই এবং এক সহযোগীসহ মোট ৪ জনকে আসামি করা হয়েছে। মামলার পর মান্দা থানা পুলিশ ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করতে পারলেও লুণ্ঠিত ২৫০ বস্তা ধান এখনো উদ্ধার করতে পারেনি।
গত রোববার আসামির পক্ষে আদালতে জামিন আবেদন করেন অ্যাডভোকেট সামী রাজ্জাক। অন্যদিকে জামিনের তীব্র বিরোধিতা করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হোসেন। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে হান্নানকে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত আব্দুল হান্নান মন্ডল একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান সময়ে তিনি খোলস পাল্টিয়ে বিএনপির কিছু নেতাকর্মীর নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার ও নানা অপকর্ম চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, দেলুয়াবাড়ির মতো ব্যস্ত এলাকায় এই চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনার মূল হোতা হান্নান আটক ও কারাগারে যাওয়ায় পুরো এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে তারা লুণ্ঠিত ধান দ্রুত উদ্ধার এবং মামলার বাকি আসামিদেরও অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category