• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা নওগাঁর মান্দায় আইনজীবীর বসতভিটা দখলের চেষ্টা, আদালতে মামলা রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁর মহাদেবপুরে পাইলস অপারেশনে নারীর মৃত্যু: আল-মদিনা হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক সিলগালা চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

নওগাঁর মান্দায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ ও অসুস্থ নেতার পাশে কেন্দ্রীয় বিএনপি নেতা এম এ মতীন

দিনকাল বিডি ২৪ / ৪৬ Time View
প্রকাশঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার প্রসারে কাজ করে যাচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতীন। এরই অংশ হিসেবে তিনি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ক্রীড়াসামগ্রী বিতরণ ও অসুস্থ দলীয় নেতার খোঁজখবর নিয়েছেন।
শনিবার বিকেলে উপজেলার ১ নম্বর ভারশোঁ ইউনিয়নের নিচ মহানগর গ্রামে ‘বিদিরপুর তরুণ সংঘ ক্লাব’ আয়োজিত একদিনের ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ মতীন। সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহ বাড়াতে তাদের হাতে ফুটবল তুলে দেন তিনি। এর আগে একই দিন বিকেলে শারীরিকভাবে অসুস্থ মান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামসুল ইসলাম বাদল-এর বাসভবনে যান এম এ মতীন। এ সময় তিনি চিকিৎসাধীন নেতার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন। এছাড়াও গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ডাক্তারের মোড় এলাকায় নিজ বাসভবনে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে এম এ মতীন বলেন, ”মাদকসহ সব ধরনের অপরাধমূলক কাজ থেকে দূরে থাকার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা করতে হবে, যাতে বিকেএসপি বা জাতীয় দলের মতো বড় জায়গায় খেলার সুযোগ তৈরি হয়।”
এ সময় তিনি ভবিষ্যতে এলাকায় একটি ফুটবল একাডেমি গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং স্থানীয় কিশোর ও যুবকদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
এসব পৃথক কর্মসূচিতে মান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category