• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

নওগাঁর মান্দায় হাজী কল্যাণ সমিতি’র সুধী সমাবেশ

দিনকাল বিডি ২৪ / ১৭৯ Time View
প্রকাশঃ শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

নওগাঁ প্রতিনিধি,
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন হাজী কল্যাণ সমিতির উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কাঞ্চনপুর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক এম এ মতীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউ’পি চেয়ারম্যান এ কে. এম নাজমুল হক নাজু এবং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মতীন বলেন,“সমাজের কল্যাণে সব সময় কাজ করে আসছি। মানুষের সুখ-দুঃখে সহযোগিতা ছিল, আছে এবং ইনশাআল্লাহ জীবিত থাকা পর্যন্ত থাকবে।”
তিনি আরও বলেন,“হাজী কল্যাণ সমিতির মতো সামাজিক সংগঠনগুলো সমাজে ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,সমিতির সদস্য ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category