• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নওগাঁর মান্দায় ইস্তিস্কার নামায অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় ইস্তিস্কার নামায অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ৯ টায় উপজেলার রেবা আখতার আলিম মাদ্রাসা মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এ নামাজ ও মোনাজাত পরিচালনা করেন মান্দা উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হযরত মাওলানা রিয়াজুল হক কাসেমী। এতে প্রায় তিন শতাধিক মুসল্লি অংশগ্রহন করেন।

নামাজে অংশগ্রহণ করতে আসা স্থানীয় মুসল্লি ডা:ইকরামুল বারী টিপু এবং তৌহিদ ইসলাম বাদলসহ অনেকে বলেন, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি, গাছপালাসহ সবাই খুব কষ্টে আছে। এর থেকে পরিত্রাণ পেতেই এ নামাজে অংশগ্রহণ করা।

এব্যাপারে মান্দা উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মোঃখোরশেদ আলম বলেন, চলমান তীব্র তাপদাহের ফলে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন । এজন্য বৃষ্টির আশায় এ নামাজ ও দোয়ার আয়োজন করা। ইস্তিস্কার নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয় বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category