• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ দিলেন আলোচিত সাংবাদিক মহসীন-উল হাকিম নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর

নওগাঁর রাণীনগরে বালতির পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬

​রাণীনগর নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে অসাবধানতাবশত বালতির পানিতে ডুবে সাহানাজ পারভিন শিফা নামের মাত্র দুই বছর বয়সী এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার আবাদপুকুর বাজার উত্তরপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত শিশু শিফা ওই গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে।

​পারিবারিক সূত্রে জানা গেছে দুপুরে শিশুর মা যখন ঘরের কাজে ব্যস্ত ছিলেন,তখন শিশু শিফা সবার অগোচরে বাড়ির গোসলখানায় চলে যায়। সেখানে বালতিতে রাখা পানি নিয়ে খেলার একপর্যায়ে সে উপুড় হয়ে বালতির ভেতরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।পরবর্তীতে গোসলখানার বালতি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

বাড়িতে শিশুর মা কাজ করার সময় শিফা গোসলখানায় চলে যায়। বালতির পানি নিয়ে খেলার সময় সে উপুড় হয়ে ভেতরে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,এবিষয়ে থানায় একটি অপমৃত্যু ইউডি মামলা দায়ের করা হয়েছে। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category