• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

নওগাঁয় বিএনপি ও জামায়াত সমর্থিত ৬৭ জন আইন কর্মকর্তা নিয়োগ

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিবেদক নওগাঁ: নওগাঁ আদালতে ৬৭ জন আইন কর্মকর্তার নিয়োগ দেওয়া হয়েছে। নওগাঁ জেলায় সরকারের পক্ষে দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনার জন্য বিএনপি ও জামায়াত সমর্থিত ৬৭ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা ও প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ মো. রফিকুল ইসলামকে সরকারি কোঁসুলি (পিপি) এবং নওগাঁ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক সারওয়ার জাহানকে গর্ভমেন্ট প্লিডার (জিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১৭ নভেম্বর) দুপুরে, ওই ৬৭ জন আইনজীবী জেলা প্রশাসক মো. আব্দুল আউয়ালের কাছে তাঁদের যোগদানপত্র জমা দেন এবং জেলা প্রশাসক তা গ্রহণ করেন। ১৮ নভেম্বর সোমবার থেকে তারা তাঁদের নতুন দায়িত্ব পালন শুরু করবেন।
নিয়োগ পাওয়া আইনজীবীরা জানিয়েছেন, নওগাঁ আদালতে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া ৬৭ জনই বিএনপি ও জামায়াত সমর্থিত। অন্য কোনো রাজনৈতিক দলের আইনজীবীকে অন্তর্ভুক্ত করা হয়নি। নবনিযুক্ত পিপি, এ জেড এম রফিকুল ইসলাম বলেন, ‘আজ জেলা প্রশাসকের কাছে আমাদের যোগদানপত্র জমা দিয়েছি। আগামীকাল থেকে আমরা আইনগত দায়িত্ব পালন শুরু করব। আমাদের লক্ষ্য হলো, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং বিচারপ্রার্থীদের সঠিক বিচার নিশ্চিত করা।’ এছাড়া, ফৌজদারি মামলা পরিচালনার জন্য জেলা ও দায়রা জজ আদালতে ২ জন অতিরিক্ত সরকারি কোঁসুলি এবং ৩৪ জন সহকারী সরকারি কোঁসুলি নিয়োগ দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৪ জন আইনজীবী নিয়োগ পেয়েছেন। এদিকে, ১০ নভেম্বর আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সরকারি আইন কর্মকর্তাদের এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে, পূর্বে নিয়োগপ্রাপ্ত সরকারি আইন কর্মকর্তাদের দায়িত্ব বাতিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category