• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

নওগাঁয় ৫৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল-চাদর) বিতরণ

দিনকাল বিডি / ২০৬ Time View
প্রকাশঃ বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ৫৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল-চাদর) বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার হাপানিয়া হাই স্কুল এন্ড কলেজ মাঠে জার্মান দাতাসংস্থা মুসলিম হেলফেন অর্থায়নে বে সরকারী সোস্যাল এইড ও রানী’র উদ্যোগে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে এসব শীবতস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ খালিদ মেহেদী হাসান পিএএ।
এদিকে শীতের শুরুতেই শীত নিবারণকারী কম্বল পেয়ে খুশি এসব পরিবার। কম্বল পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে একবৃদ্ধা আবুল খায়ের বলেন, এ বয়সে এখনও দিন আনি, দিন খাই, বাজারে শীত বস্ত্রের দাম অনেক। শীতের শুরুতেই আজ যে কম্বল-চাদর পেলাম সেটি দিয়ে শীত নিবারণ করা যাবে। যারা এগুলো দিলেন, তারা যেন অনেক দিন বেঁচে থাকে। আল্লাহ তাদের ভালো রাখুক।
সখিনা বেগম নামে আরেক বৃদ্ধা বলেন, আমরা গরিব। অসহায় মানুষ। আমাদের এখানে এসে হাতে হাতে কম্বল তুলে দিলেন। এতে আমরা খুশি। সামনে আরও বেশি শীত পড়বে। শীতবস্ত্র দরকার ছিল আমাদের।
স্যোসাল এইডের পরামর্শক ও রানী’র প্রধান নির্বাহী ফজলুল হক খান বলেন, প্রতিবছর বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করে থাকেন। এরই অংশ হিসেবে আজকে ৫৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল-চাদর) বিতরণ করা হলো। এছাড়াও করোনার মধ্যে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করা হয়েছে। আগামীতেও এই কার্যক্রম চলমান থাকবে। এ সময় সমাজের বিত্তশালীসহ সকলকে গরিব-দরিদ্র মানুষের পাশে দাড়াঁনোর আহবান জানান।
হাপানিয়া হাই স্কুল এন্ড কলেজের অধ‍্যক্ষ নূরুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, সোস্যাল এইডের পরামর্শক ও রানী’র প্রধান নির্বাহী ফজলুল হক খান, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন ও সহ-সভাপতি রায়হান আলম, মুক্তিযোদ্ধা আব্দুল জলিলসহ প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি কয়েকজনের হাতে শীতবস্ত্র বিতরন করেন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category