• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নওগাঁ জেলার সেরা ইউপি সচিব জাহাঙ্গীর আলম খাঁন

দিনকাল বিডি / ২৪৬ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব জাহাঙ্গীর আলম খান নওগাঁ জেলার জন্ম মৃত্যু নিবন্ধনে সেরা ইনোভেটিভ আইডিয়াদাতা হিসেবে সম্মাননা পুরস্কার লাভ করেন। এছাড়াও তার কর্মরত বিশা ইউনিয়ন পরিষদ জন্ম মৃত্যু নিবন্ধনে সেপ্টেম্বর মাসের পারফর্মেন্স রিপোর্ট অনুযায়ী রাজশাহী বিভাগে ও জেলায় ১ম স্থান এবং জুলাই-সেপ্টেম্বর কোয়ার্টারে গড়ে ২য় স্থান লাভ করেন।
আজ ২৯ অক্টোবর শনিবার জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকারের উপপরিচালক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে পুরোষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান,পিএএ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলা সেরা সচিব জাহাঙ্গীর আলম খাঁনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন ডা: আবুহেনা মোহাম্মাদ রায়হানুজ্জামান সরকার, নওগাঁ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক , রফিকুল ইসলাম ।
জাহাঙ্গীর আলম খাঁন নওগাঁর নিয়ামতপুর উপজেলার কৃতি সন্তান। তার পিতার নাম মৃত হকদার আলী খাঁন, গ্রাম ঝাঁজিরা, ইউনিয়ন শ্রীমন্তপুর, তিনি ১৬/০৭/২০০৬ সালে ইউনিয়ন পরিষদে নিয়োগ প্রাপ্তের পর ২০১৮ ও ২০১৯ সালেও জেলা শ্রেষ্ঠ সচিব নির্বাচিত হয়েছিলেন, ২০২১ এনআইএলজি, ঢাকাতে ৫৯তম বুনিয়াদি প্রশিক্ষণে সার্বিক মূল্যায়ণে ৩য় এবং ২০১১ সালে সারা দেশের ৫জন শ্রেষ্ঠ সচিবদের একজন নির্বাচিত হন।
তিনি জেলার নিয়ামতপুর উপজেলার সদর ইউপি এবং বাহাদুরপুর ইউপি, পোরশা উপজেলার ঘাটনগর এবং ছাওড় ইউপিতে ও অতিরিক্ত দায়িত্ব হিসাবে গাংগুরিয়া ও তেতুলিয়া ইউপিতে দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category