• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নওগাঁ ১৬ বিজিবির কতৃক দুইশতাধীক মোবাইলফোন সহ চোরাকারবারি আটক

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর সীমান্তে ২২৬ টি মোবাইলফোন ও একটি মোটরসাইকেল সহ এক চোরাকারবারিকে আটক করেছে নওগাঁর ১৬ বিজিবি। বুধবার রহনপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে মহিদুল(৩৮)। নওগাঁ ব্যাটালিয়ান (১৬বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান পিপিএম, পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার দিক নির্দেশনায় রহনপুর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে বিজিবির একটি চৌকশ দল রহনপুর সীমান্তে ২২৬টি ভারতীয় মোবাই ফোন, একটি মোটরসাইকেল সহ ওই চোরাকারবারিকে আটক করা হয়েছে। মোবাইলফোনগুলি ২৬টি প্যাকেটে রক্ষিত ছিল। তিনি আরো জানান, ১৬ বিজিবির নেতৃত্বে ইতিপূর্বে বিদেশি মদ, গাঁজা, ফেনসিডিল, কাপড় সহ বিভিন্ন ধরনের বিদেশি সামগ্রী সহ অনেক বড় বড় চোরাচালান ধরা হয়েছে। এটি অব্যাহত থাকবে বলেও তিনি জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category