• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নাটোরের সিংড়ায় গামছা বিক্রি করতে এসে বৃদ্ধের মৃত্যু, জিরা কান্ডে বিএনপির নেতাসহ ভাই-ভাগ্নের বিরুদ্ধে আত্নসাতের মামলা রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তি শিক্ষার্থীদের আনন্দ উৎসবে শেষ হলো সিংড়ার বিয়াশ জামাই মেলা বাঘায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে হরিরামপুরে মানবন্ধন দূর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১ রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নগরীতে নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: রাজশাহীর ডিসি ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত।

নগরীতে নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৭ Time View
প্রকাশঃ বুধবার, ১৩ মে, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে হেরোইন,
ইয়াবা ও গাঁজা সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে
মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও চন্দ্রিমা পুলিশ।
মঙ্গলবার রাতদভর অভিযান চালিয়ে নগরীর গোলজারবাগ গুড়িপাড়া ও
চন্দ্রিমা থানার মুশরইল বাচ্চুর মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার
করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোসাঃ সারমিন খাতুন (৩৫), সে নগরীর
কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ (গুড়িপাড়া ইনারাতালার পশ্চিম
পাশে) এলাকার মৃত আব্দুল মোমিনের মেয়ে ও এসারুল ইসলামের
স্ত্রী ও মোঃ রাজু (৩৮), সে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম
(বাগানপাড়া) এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে।
বুধবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের
মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় থানা ও ডিবি পুলিশ অভিযান
চালিয়ে ৪৫ গ্রাম গাঁজা, ৫ গ্রাম হেরোইন, ৭৮ পিস ইয়াবা
ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ২০০ টাকা-সহ নারী মাদক
কারবারী সারমিন ও রাজুকে গ্রেফতার করে।

সারমিনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চারটি মাদক মামলা
বিচারাধীন রয়েছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category