• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নতুন ঠিকানায় সুপার সপ স্বপ্ন এখন রাণীনগরে

দিনকাল বিডি ২৪ / ২৫২ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ মার্চ, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে নতুন ঠিকানায় পথচলা শুরু করলো সুপার সপ স্বপ্ন। নওগাঁ-নাটোর আঞ্চলিক সড়কের রাণীনগরের রেলস্টেশন সংলগ্ন সরদার সুপার মার্কেটের নতুন ঠিকানায় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে পর্দা উঠলো স্বপ্ন সুপার সপের।

শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বপ্ন সপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, গনমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণিপেশার সম্মানী ব্যক্তি বর্গ গোণ উপস্থিত ছিলেন।স্বপ্ন সাপের কর্তৃপক্ষ জানান উদ্বোধন এবং ঈদ উপলক্ষ্যে বিভিন্ন পণ্যের উপর আকর্ষনীয় অফর চলছে। নির্দিষ্ট সময় পর্যন্ত একটি পণ্য কিনলে একাধিক পণ্য ফ্রি পাওয়ার মতো নানা অফার চলবে বেশকিছু দিন।

এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন নিশ্চয় স্বপ্ন তার সর্বোচ্চ মান সম্পন্ন পণ্য ভোক্তাদের কাছে উপহার দিয়ে তাদের দেশজুড়ে যে সুনাম রয়েছে সেটা এই উপজেলাতেও অক্ষুন্ন রাখবে। বর্তমান সময়ে ভোক্তারা চায় উন্নতমানের সেবা। তাই সকল শ্রেণির ভোক্তাদের চাহিদা ও ক্রয়ক্ষমতার কথা চিন্তা করে গুনগত মান বজায় রেখে পণ্য সরবরাহ করার প্রতি তিনি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category