• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নব নির্মিত মাদারগঞ্জ পৌর ভবন এর শুভ উদ্বোধন

দিনকাল বিডি / ১৩২ Time View
প্রকাশঃ সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

এম আর সাইফুল, মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার নব নির্মিত ভবন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে প্রায় ৪ কোটি ১ লাখ টাকা ব্যায়ে দ্বিতল বিশিষ্ট এই ভবনটি উদ্বোধন করা হয়।

মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথর বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইমরান আহমেদ, পুলিশ সুপার মো: কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ্র, জেলা আওয়ামী লীগ নেতা মির্জা সাখাওয়াতুল আলম মনি, জিএস মিজানুর রহমান। মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: কামরুজ্জামান, মাদারীপুর পৌরসভা মেয়র ও মিউনিসিপাল এসোসিয়েশন অব বাংলাদেশ এর জেনারেল সেক্রেটারি মোঃখালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাজী মোঃ আব্দুল গণি, মেয়র, সাভার পৌরসভা ও নির্বাহী সভাপতি ও মিউনিসিপাল এসোসিয়েশন অব বাংলাদেশ, সফিক জাহেদী রবিন, মেয়র, মেলান্দহ পৌরসভা ও সহ-সভাপতি ও মিউনিসিপাল এসোসিয়েশন অব বাংলাদেশ, ইলিশায় রিছিল, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাদারগঞ্জ, জামালপুর। জীবন কৃষ্ণ সাহা, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, মাদারগঞ্জ উপজেলা শাখা। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র শওকত আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category