• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাচোলের সমাসপুর দাখিল মাদরাসায় ঝড়ে উড়ে যাওয়া ঘরেই চলছে পাঠদান

দিনকাল বিডি ২৪ / ৭৭ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ মে, ২০২৫

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার-

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সমাসপুর দাখিল মাদরাসার ৮টি কক্ষের টিন ঝড়ে উড়ে যাওয়ার ফলে শ্রেণীকক্ষে বৃষ্টির মধ্যে পাঠদান চলছে। উল্লেখ্য বৈশাখের শেষে (৩রা জৈষ্ঠ) শনিবার রাতে প্রচন্ড ঝড়-বৃষ্টি হয়। এতে উপজেলার মাঠের ফসল ও ঘর-বাড়ির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। ওই রাতে উপজেলার সমাসপুর দাখিল মাদরাসার ৭ টি, নাসিরাবাদ দুলাহার উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষের এবং সাহানাপাড়া, ও সমাসপুর এলাকায় গাছপালা, মাঠের ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। সমাসপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা খায়রুল ইসলাম ও সহকারী শিক্ষক মাওলানা লুৎফর রহমান জানান, গত ১৬ মে দিবাগত রাতের ঝড়ে মাদরাসার উত্তর দিকের ৩টি শ্রেণীকক্ষের ও পশ্চিম দিকের মাটির দেওয়ালের ৪টি কক্ষের টিন উড়ে গেছে। ফলে ওই ৭টি কক্ষে শিক্ষার্থীদের পাঠদান সম্ভব হচ্ছেনা। পাশের ৪টি কক্ষে কোনরকমে পাঠদান চলছে। এতে করে শিক্ষার্থীদের পাঠদান ব্যহত হচ্ছে। পার্শ্ববর্তি দুলাহার গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে আনোয়ার হোসেনের দালান ঘরের টিনের চালা সম্পূর্ণ উড়ে গেছে, মৃত একরাম খলিফার ছেলে খাইরুল ইসলামের মাটির ঘরের টিনের চালাটি ঝড়ের তান্ডবে উড়ে ও দুমড়েমুচড়ে নষ্ট হয়ে গেছে। একই অবস্থায় মাটির ঘরের টিন উড়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপণ করছেন। শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘর হারা জনসাধারণ দ্রুত পূনর্বাসের আশায় অপেক্ষা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category