• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাচোলে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস পালিত

দিনকাল বিডি / ১২৬ Time View
প্রকাশঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস/২০২৪ পালিত হয়েছে। আজ ৯ ডিসেম্বর সোমবার উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসন, স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরের বিভিন্ন নারী সমিতির সদস্য ও স্থানীয় সুশিল সমাজের সদস্যদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দূর্ণীতি দমন কমিশনের পতাকা উত্তোলণ করা হয়। পরে সকলের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরে একটি দূর্ণীতি বিরোধী মানববন্ধন পালিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স কক্ষে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় “দূর্ণীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”-শীর্ষক প্রতিপাদ্যের উপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা নূরুল ইসলাম। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান ও রাজবাড়ি কলেজের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির আজম। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category