• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাচোলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দিনকাল বিডি / ৪২৪ Time View
প্রকাশঃ শনিবার, ১ অক্টোবর, ২০২২

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রবীণ হিতৈষী সংঘ নাচোল শাখার আয়োজনে র‌্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে ৩২তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
“পরিবর্তিত বিশে^ প্রবীণ ব্যক্তির সহনশীলতা”- এ প্রতিপাদ্যকে উপজীব্য করে আজ শনিবার সকাল ৯টায় নাচোল প্রবীণ হিতৈষী সংঘের মধ্যবাজার অস্থায়ী অফিস থেকে শতাধিক প্রবীণদের অংশগ্রহণে একটি র‌্যালি নাচোল বাজার ঘুরে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রবীণ হিতৈষী সংঘের নাচোল শাখার সভাপতি আলহাজ¦ তরিকুল আলমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক আলাউদ্দিন বটু, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সদস্য নাচোল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মোজাম্মেল হক মন্টু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category