• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাচোলে আম উৎপাদনকারীদের সাথে মতবিনিময়

দিনকাল বিডি / ৩০৩ Time View
প্রকাশঃ সোমবার, ২৬ জুন, ২০২৩

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রপ্তানীযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় আম উৎপাদনকারীদের সাথে এক মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সকাল ১০টায় উপজেলার কেন্দুয়ায় আমবাগান মালিক রফিকুলের আমবাগানে এ মত বিনিময়সভায় খামারবাড়ি ঢাকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেশণা কাউন্সিল ফার্মগেইট, ঢাকার নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক খামারবাড়ি ঢাকার আরিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মিথিলা দাস, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুন নূর, উপ-সহকারী কর্মকর্তা আমিনুল ইসলাম ও রাকিবুল হাসান। উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ জানান, এবছর নাচোল থেকে ৬ জন আম উৎপাদনকারী ও রপ্তানীকারকের মাধ্যমে খিরসাপাত, হাড়িভাঙ্গা, গোড়মতি ও ব্যানানা ম্যাংগো জাতের প্রায় সাড়ে চার মেট্রিক টন আম সুইডেন ও ইংল্যান্ডে রপ্তানী করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category