• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

নাচোলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা লাপাত্তা, গ্রাহকরা দিশেহারা

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

মোঃ ইব্রাহীম,স্টাফ রিপোটার, নাচোল,চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইসলামী ব্যাংক বাংলাদেশ এর নাচোল এজেন্ট পয়েন্টের এজেন্ট গ্রাহকদের টাকা অভিনব কায়দায় আত্মস্বাত করে দীর্ঘদিন ধরে লাপাত্তা। গ্রাহকরা(আমানতকারীগণ) তাদের হিসাব বুঝিয়ে না পেয়ে দিশেহারা। এজেন্ট ইশারুল হকসহ তার অপর তিন সহযোগীরা গত ১৭ জুলাই থেকে ওই এজেন্ট শাখায় যোগসাজসে এ ঘটনা ঘটিয়েছেন। ইসলামী ব্যাংক রহনপুর শাখার ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান জানান, ব্যাংকের হিসাবধারীগণ গত ১৭ জুলাই ওই শাখায় গিয়ে তাদের টাকা উঠাতে গেলে তাদের হিসাবে গরমিল দেখে বিস্মিত হন। বিষয়টি কয়েকদিনের মধ্যে অন্যান্য গ্রাহকদের মধ্যে জানাজানি হলে পরদিন থেকে ওই শাখায় গ্রাহকরা ভিড় জমান।

কিন্তু ওই শাখার এজেন্ট ইসারুল হক, ক্যাশিয়ার আনিসুর রহমান, মার্কেটিং অফিসার আবু রায়হান ও রহনপুর শাখার জুনিয়র অফিসার মমিনুল ইসলাম গ্রাহকদের হিসেবে গরমিলের কোন সদুত্তর না দিয়ে কর্মস্থল থেকে সটকে পড়েন। ফলে অনেক আমানতকারী/গ্রহক ইসলামী ব্যাংক রহনপুর শাখায় তাদের মৌখিক অভিযোগ জানান। এরই প্রেক্ষিতে রহনপুর শাখার ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান গত ১৮ জুলাই নাচোল থানায় এজেন্ট ইসারুল হকসহ অপর তিন সহযোগির বিরুদ্ধে অবৈধ পন্থায় লুজ প্রিন্টেড ভাউচারে গ্রাহকের টাক জমাসহ টাকা আত্মস্বাতের অভিযোগ দায়ের করেছেন বলে নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার নিশ্চিত করেছেন। গ্রাহকদের হিসেবে গরমিল ও থানায় চার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এসবই গোপন থাকে। কিন্তু গত ৩০ জুলাই উপজেলার হাঁকরইল গ্রামের জেন্টু তার প্রবাসে থাকা ছেলের পাঠানো টাকা ওই শাখায় উঠাতে গেলে থলের বিড়াল বেরিয়ে পড়ে। তবে এ পর্যন্ত গ্রাহকদের পক্ষ থেকে ৩০ লাখ টাকার অভিযোগ পাওয়া গেছে। এদিকে নাচোল এজেন্ট আউটলেটের কার্যক্রম সাময়িক বন্ধ করা হয়েছে। তবে ব্যাংকিং লেনদেনের জন্য যেকোন এজেন্ট আউটলেটসহ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি রহনপুর শাখায় যোগাযোগের জন্য গ্রাহকদের অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category