• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাচোলে এসোডোর মতবিনিময়সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ২৬৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ মার্চ, ২০২৩

মোঃ ইব্রাহীম স্টাফ রিপোর্টার-
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা এসাডোর স্টেক হোল্ডাদের নিয়ে তাদের জীবনমান উন্নয়নে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে বিআরডিবি মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা এসোডোর মুক্তি প্রকল্প-২ এর স্টেক হোল্ডারদে(ক্ষুদ্র নৃ-গোষ্ঠি)র জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময়সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও প্রাসঙ্গীক বিষয়ে বক্তব্য রাখেন সাংবাদিক এমএকে.জিলানী।

সভায় শেসন পরিচালনা করেন সংস্থার ঢাকা অফিসের প্রকল্প পরামর্শক ফরিদ হাসান আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন, সংস্থার অর্থ ও প্রশাসন বিভাগের ম্যানেজার আজাহার আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শারমীন সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী হোসেন শামীম, এসোডোর তালিকাভূক্ত ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠি সমিতির সভাপতি যতিন হেমরোম, আদীবাসী একাডেমীর সভাপতি বিধান সিং, সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর ডেইজি খাতুন ও আমিনুল ইসলামসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category