• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাচোলে কমিউনিটি পুলিশিং-ডে ২০২২ পালিত

দিনকাল বিডি / ৪০৮ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

, স্টাফ রিপোর্টারÑ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং-ডে-২০২২ পালিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, ইউপি চেয়ারম্যান-মেম্বার, আনসার-ভিডিপি, গ্রামপুলিশ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি থানা চত্বর থেকে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে মিলিত হয়। থানাচত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাঃ জিয়াউর রহমানসহ অতিথিবৃন্দ।
সকাল সাড়ে ১০টায় নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা পাপিয়া, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম ও কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব। পরে চাঁপাই গম্ভিরা শিল্পীদের পরিবেশনায় গম্ভিরা ও স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category