• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাচোলে দরিদ্র উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করাহয়

দিনকাল বিডি / ২০৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

মোঃ ইব্রাহীম বাবু, স্টাফ রিপোটার-
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপকারভোগীদের মাঝে স্বাবলম্বী উপকরণ বিতররণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এসেডো’র মুক্তি-২ প্রকল্পের আয়োজনে ও ট্রডক্র্যাফ্ট এক্সচেঞ্জ এর আর্থীক সহযোগিতায় নাচোল ইউপির বাঘরাইল বাজারে দরিদ্র ক্ষুদ্র নৃ গোষ্ঠির প্রশিক্ষিত উদ্যোক্তাদের মাঝে উপকরণ বিতরণ করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দরিদ্র ক্ষুদ্র নৃ গোষ্ঠির সদস্যদের জন্য বরাদ্দকৃত মুক্তি সেলুনের উদ্বোধন ও পাঁচটি পেশা ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ১২৬ জন উদ্যোক্তার মাঝে স্বাবলম্বী উপকরণ বিতরণ করেন নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম। সংস্থার অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাপক আজাহার আলীর সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসেডো’র নির্বাহী পরিচারক রবিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান হোসেন আকন্দ,পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ ও সংস্থার গণস্বাক্ষরতা প্রকল্পের সভাপতি জতিন হেমরোম। স্বাবলম্বীদের মাঝে বক্তব্য রাখেন টুম্পা মুখার্জী ও স্মৃতি রাণী। এসেডো’র নির্বাহী পরিচালক রবিউল আলম তার বক্তব্যে বলেন, বরেন্দ্র অঞ্চল নাচোলের পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ গোষ্ঠির শ্রমিকেরা পেটের দায়ে মহাজনের নিকট স্বল্প মূল্যে আগাম শ্রম বিক্রি করে জিম্মি হয়ে পড়ে। উপজেলার জিম্মি লোকদের মুক্তি ও স্বাবলম্বী করার লক্ষ্যে সংস্থার মুক্তি-২ প্রকল্পের আওতায় ২৫ জনকে ইলেকট্রিক এ্যান্ড হাউজ ওয়েরিং, ১৬ জনকে হেয়ার কাটিং(সেলুন), ২৫ জনকে দর্জি, ৩০ জনকে ব্লক বাটিং ও ৩০ জনকে নকশি কাঁথা ছাপানো এবং সেলাই প্রশিক্ষণ শেষে তাদের মাঝে এসব সহায়ক উপকরণ বিতরণ করা হলো। বিতররণী অনুষ্ঠানে ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক ও সুবিধাভোগী, সংস্থার মাঠকর্মী মোসাঃ ডেজি ও সুমি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category