• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাচোলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে অবহিতকরণ কর্মশালা

দিনকাল বিডি ২৪ / ৭০ Time View
প্রকাশঃ বুধবার, ২১ মে, ২০২৫

মোঃ ইব্রাহীম,স্টাফ রিপোটার-

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সমাজ সেবা অফিসের আয়োজনে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়ছে। আজ বুধবার ২১ মে সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা মিনি হলরুমে উপজেলা সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া ‘র সভাপতিত্বে সেমিনারে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের সম্ভাব্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবু তাহের। অংশগ্রহণকারী ১০ টি পেশাজীবী কামার, কুমার, নাপিত, জুতা মেরামত আত্মকর্মসংস্থান, প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ঋণের সুযোগ গ্রহণে আগ্রহ প্রকাশ করেন। এসময় প্রধান অতিথি বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই প্রকল্পের মাধ্যমে উপজেলা কমিটি কর্তৃক যাচাই-বাছাই শেষে নাচোলে ৯০ জন প্রান্তিক পেশাজীবীদের নিজ নিজ কর্মস্থলে গিয়ে ৬ মাসের প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে পুঁজি হিসেবে এককালীন ১৮ হাজার টাকা সরকারি আর্থিক অনুদান প্রদান করা হবে। সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক রেজিয়া খাতুন, চাঁপাইনবাবগঞ্জ জেলা উপ -পরিচালক উম্মে কুলসুম, নাচোল উপজেলা সমাজ সেবা অফিসার সোহেল রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category