• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাচোলে বাশিসের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি তাজামুল ও সম্পাদক আমির উদ্দীন

দিনকাল বিডি ২৪ / ২০২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) এর ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি তাজামুল হক ও সম্পাদক আমির উদ্দীন নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয় মঞ্চে বাশিসের নাচোল শাখার সভাপতি গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজামুল হকের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাশিস নাচোল শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাশিস চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি আনোয়ার জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(অঃদাঃ)দুলাল উদ্দীন খান, বাশিস চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আসলাম কবির ও একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নানসহ অন্যান্যরা। সম্মেলনে সমিতির সদস্যভূক্ত ৯জন শিক্ষক-কর্মচারীর মাঝে অবসরকালিন আর্থীক অনুদানের ২লাখ ৮২হাজার ৬৩০টাকা বিতরণ করা হয়। পরে নাচোল শিক্ষক সমিতির নব নির্বাচিত কমিটির নাম ঘোষনা করা হয়। নব নির্বাচিত কমিটিতে গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজামুল হককে সভাপতি , ভেরেন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির উদ্দীনকে সাধারণ সম্পাদক, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনিরুজ্জামানকে কোষাধ্যক্ষ ও রাজবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ ইব্রাহীম মিয়াকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়। এ চারজন উপজেলার ৩১টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা করে সমিতির ৩ বছর মেয়াদী কার্য নির্বাহী কমিটির বাকি সদস্যদের মনোনয়ন দিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category