• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাচোলে বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন ও ঋণ বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৫০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেশা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিনি কন্সফারেন্স রুমে উপজিলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে “সংগ্রাম স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা”-এ প্রতিপাদ্যকে উপজীব্য করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। অন্যান্যেও মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতো। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুন নূর, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর,পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ ইউসুফ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগী। অনুষ্ঠানে ঢাকা থেকে প্রচারিত কেন্দ্রীয় কর্মসূচীর অনুষ্ঠান থেকে সম্প্রচারিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সম্প্রচার করা হয়। প্রধানমন্ত্রীর বক্তব্য সম্প্রচার শেষে দরিদ্র, অসহায় ও দুঃস্থ পাঁচ জন মহিলাকে একটি করে সেলাই মেশিন ও ৬জন মহিলাকে ২হাজার করে টাকা মোবাইল একাউন্টের মাধ্যমে প্রদান করা হয়।
এদিন পল্লী উন্নয়ন বোর্ড নাচোল কর্তৃক বাস্তবায়িত দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচীর আওতায় গঠিত দলের সদস্যদের মাঝে অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণে ৪% সেবামূল্যে ২০২৩-২০২৪ অর্থ বছরে নাচোল উপজেলায় ৬৫ লক্ষ টাকার ঋণ বিতরন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ৮টি দলের ৯৬ জন সদস্যের মাঝে ১৭লক্ষ ৮৪ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category